“অগ্রপথিক পল্লী সমিতি” ১৯৮০ সালে যাত্রা শুরু করে। এই সংগঠনের উদ্যোগে ১৯৮১ সালে পার্কটি প্রতিষ্ঠিত হয়।[৩] পার্কটির আয়তন ১০০ বিঘা, যার মধ্যে ৬০ বিঘা জায়গা প্রদান করেন তবারক হোসাইন কুসুম। শুরুতে এর নাম শান্তিকানন দেওয়া হয়, পরে নাম পরিবর্তন করে জিন্দা পার্ক নামকরণ করা হয়। শুরুতে একটি বিদ্যালয় এবং অফিস স্থাপনের মাধ্যমে কাজ শুরু হয়। পর্যায়ক্রমে পাঠাগার, স্বাস্থকেন্দ্র, মসজিদ ইত্যাদি গড়ে ওঠে। ১৯৯৫ সালে রাজউক তার পূর্বাচল প্রকল্পের জন্য জিন্দা পার্ক এলাকাটি অধিগ্রহণ করে।তারপর বেশ কয়েকবার রাজউক ও গ্রামবাসীর মধ্যে দখলচেষ্টা ও প্রতিরোধের ঘটনা ঘটে। বিষয়টি আদলতেও নেওয়া হয়। শেষ পর্যন্ত রাজউক ‘অধিগ্রহণবলে জমির মালিক রাজউক/প্রতিষ্ঠা, পরিচালনা ও উন্নয়নে অগ্রপথিক কল্যাণ সমিতি’ লিখে একটি সাইনবোর্ড লাগায়। ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি পুলিশ জিন্দা পার্ক থেকে লোকজনকে সরানোর চেষ্টা করলে বিক্ষোভের সৃষ্টি হয়। জিন্দা পার্কের নাম তখন “রাজউক জিন্দা পার্ক” রাখা হয়। একই বছর অগ্রপথিক পল্লী সমিতি আবার পার্কটি এলাকাটি অধিগ্রহণ করে ও নাম পরিবর্তন করে জিন্দা পার্ক রাখে।

Facebook Comments Box