উপকরণ
- কুচো চিংড়ি ২৫০ গ্রাম
- পেঁয়াজকুচি দুই কাপ
- টমেটোকুচি আধা কাপ
- রসুনবাটা ১ টেবিল চামচ
- আদাবাটা ১ চা–চামচ
- কাঁচা মরিচ ৪–৫টি
- মরিচগুঁড়া দেড় চা–চামচ
- হলুদ আধা চা–চামচ
- জিরাগুঁড়া আধা চা–চামচ
- লবণ স্বাদমতো
- শর্ষের তেল আধা কাপ
- টমেটো ১টি ছোট (ঐচ্ছিক)
- ধনেপাতা সামান্য
প্রণালি
- কুচো চিংড়ি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। সামান্য লবণ ও হলুদ মাখিয়ে রাখুন।
- কড়াইয়ে বাকি শর্ষের তেল দিয়ে পেঁয়াজ দিন। ভালো করে লালচে বাদামি হওয়া পর্যন্ত ভাজুন।
- এরপর টমেটোকুচি দিয়ে একটু ভাজুন। নরম হলে মরিচগুঁড়া দিন।
- একটু ভেজে রসুন ও আদাবাটা দিয়ে ভাজুন। ধনে, জিরা ও হলুদ সামান্য পানি দিয়ে ভালো করে কষান।
- চিংড়ি দিয়ে মসলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে কম আঁচে ৫–৭ মিনিট ভুনে নিন।
- তেল আলাদা হয়ে এলে কাঁচা মরিচ দিন। শেষে ধনেপাতা দিয়ে চুলা বন্ধ করুন।
নোট
- চাইলে অল্প লবণ–হলুদ মেখে মাছ সামান্য ভেজেও নিতে পারেন।
- তবে বেশি পেঁয়াজে অনেকক্ষণ ভুনা হয় বলে না ভাজলেও স্বাদ ভালো হয়।
- এই রান্নায় মরিচ বেশি দিলেই মজা। রেসিপির তথ্যটি সংগৃহীত.
Facebook Comments Box
বিষয় :
বিষয় :



মন্তব্য করুন